• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন

ডেস্ক রিপোর্ট
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার রাশিয়ান হাউসে বর্ণাঢ্য সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক। সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সাব) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৪তম নির্বাহী কমিটির অভিষেক উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ধানমন্ডির রাশিয়ান হাউসে এ আয়োজন করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অনুষ্ঠানে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনকারী বাংলাদেশি গ্র্যাজুয়েটরা অংশ নেন। শুরুতে ছিল নিবন্ধন, জাতীয় সংগীত পরিবেশন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং সাব-এর ইতিহাসভিত্তিক উপস্থাপনা। পরে সাধারণ সম্পাদকের স্বাগত বক্তব্য ও সভাপতির ভাষণের পর আনুষ্ঠানিকভাবে সাব-এর নবনির্বাচিত ১৪তম নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। তিনি সাবেক শিক্ষার্থীদের ঢাকা ও মস্কোর মধ্যকার বন্ধুত্বের অনন্য ও জীবন্ত সেতু হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, শিল্প ও বৈজ্ঞানিক অগ্রগতির পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করতে এসব গ্র্যাজুয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী) জহির উদ্দিন স্বপন, এমপি, দেশের সার্বিক উন্নয়নে সাব-এর সদস্যদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারীদের জ্ঞান ও দক্ষতা প্রকৌশল, চিকিৎসা, শিক্ষা, কৃষি, বিজ্ঞান ও জনশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়। তিনি সত্তর ও আশির দশকে সুদূর সোভিয়েত ইউনিয়নে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমানো বাংলাদেশি শিক্ষার্থীদের সাহস ও প্রত্যয়ের কথা স্মরণ করেন। তাঁদের মৈত্রী ও সংস্কৃতির দূত হিসেবে আখ্যায়িত করেন তিনি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে মহাকবি আলেকজান্ডার পুশকিনের বিখ্যাত কবিতা ‘আই লাভড ইউ’ আবৃত্তি, ভরতনাট্যম ও মণিপুরী নৃত্য এবং প্রখ্যাত শিল্পী তিমির নন্দীর কণ্ঠে কালজয়ী রাশিয়ান গান ‘মস্কো নাইটস’ পরিবেশিত হয়।

আরও পড়ুন

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর শুরু বিটিটিএফ ২০২৬

৮১ প্রকল্পের মধ্যে প্রথম, জাতীয় পরিবেশ প্রকল্প পুরস্কার পেল আর্থস অ্যান্টসের তরুণ দল

সবশেষে আমন্ত্রিত শিল্পী ও অতিথিদের সম্মিলিত কণ্ঠে ‘আমরা করব জয়’ গানটির মাধ্যমে সাংস্কৃতিক পর্বের সমাপ্তি ঘটে। পরে প্রীতিভোজ ও দলগত আলোকচিত্র গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বের এ স্মরণীয় সন্ধ্যার সমাপ্তি হয়।

অনুষ্ঠানে সাব-এর সভাপতি ড. প্রকৌশলী মোস্তফা আবিদ খান, সাধারণ সম্পাদক স্থপতি তানিয়া আতিকসহ সংগঠনটির সাবেক অ্যালুমনাইরা উপস্থিত ছিলেন।

এমএস/

  • সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X